• সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাস

বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি: ইবি ভিসি

বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি: ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। নানা চড়াই-উৎরায় পেরিয়ে বিভিন্ন শাসন পরিবর্তনের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় বর্তমান পর্যায়ে এসেছে। বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি। এখন সময় এসেছে এ সুযোগকে কাজে লাগানোর। তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বাস্তবায়ন এবং অগ্রসর করার জন্য আমি কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের এই কাজকে সহজ করতে অ্যালামনাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

৬ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিল রাবির আইন বিভাগ

৬ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিল রাবির আইন বিভাগ

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আইন বিভাগের সামনে থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্ররা। এ সময় তারা জানান, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ সিন্ডিকেট সদস্য হওয়ায় তিনি সাদিকুল ইসলাম সাগরের পক্ষ নিয়েছেন। তাই তারা সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ডিনের পদত্যাগের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করেছেন।