মামলার হাজিরা দিতে গিয়ে শ্রীঘরে ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামকে জেলা হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারামারী মামলার জামিনের আবেদন করতে গিয়ে আটক হন তিনি।
রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন। মামলা সুত্রে জানাগেছে, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট বাঁধের মোড় এলাকায় মারামারীর ঘটনা ঘটে। এতে মোনারুল ইসলাম ও মো: দুলাল মিয়া নামে দুজন গুরুতর আহত হন। এ ঘটনায় রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আসলাম (৪২) রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলামসহ মোট ১১ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার বাদী রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আসলাম বলেন, ঘটনার দিন তিনি বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে দলীয় আলোচনা করছিলেন। এ সময় মামলার এজাহার ভুক্ত আসামীরা আমাদের উপর অতর্কিত হামলা করে।
তবে মামলার ১১ নং আসামী রাণীগঞ্জ ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য ও রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি’র দুটি গ্রুপের মধ্যে মারামারীর ঘটনা ঘটে। এতে বিএনপি’র কয়েকজন কর্মী আহত হন বলে আমি জেনেছি। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এ মামলার হাজিরা দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




