আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে চতুরদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিনের বন্ধ

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে দেশের একমাত্র চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর (ভারত বাংলাদেশ, নেপাল ও ভুটান) বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশগুলোর আমদানী- রপ্তানি ব্যবসায়ী সংগঠনগুলো। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে। স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার করা যাবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, আগামী ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উদযাপন উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছে। সে অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ী সংগঠনগুলো আগামী ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটিসহ আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পূজা শেষে ১৫ অক্টোবর সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম ফের সচল হবে।
তবে পূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব দেওয়া অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




