কালকিনিতে ইউপি ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যর অভিযোগ

সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের বিরুদ্ধে ঘুষ বানিজ্য, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন একাধীক ভূক্তভোগী পরিবার। এ অভিযোগের পেক্ষিতে ওই ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। এদিকে শোকজ করার পরও ওই ভূমি কর্মকর্তা তার ঘুষ বানিজ্য বন্ধ না করায় তাকে দ্রুত অপসারনের দাবিতে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় সচেতন মহল। অপরদিকে তার বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ভূক্তভোগীদের অভিযোগ ও একাধিক সূত্রের তথ্যমতে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকন যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নামজারি, দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন এবং কি তিনি টাকা নিয়েও ঠিকমতো কাজ করছেন না বলে ভূক্তভোগীদের দাবি। এই ঘটনায় স্থানীয় মো. মজিবুর রহমান ও মো. কবির মিয়া নামে দুইজন ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ওই ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এ শো-কজ করার পরও ওই ভূমি কর্মকর্তা তার ঘুষ বানিজ্য বন্ধ না করায় তাকে দ্রুত অপসারনের দাবিতে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভূক্তভোগীরা ও স্থানীয় সচেতন মহল। অপরদিকে তার বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অভিযোগকারী মো. মজিবুর রহমান ও মো. কবির মিয়াসহ প্রায় অর্ধশত স্থানীয় সচেতন ব্যক্তি বিক্ষোভকারী বলেন, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাই আমরা তার দ্রুত অপসারন চাই।
অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের কাছে ঘুষ বানিজ্যের বিষয়টি যানতে চাইলে তিনি এ বিষয় কোন কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, সিডিখান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বহলুল আকনের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এবং তাকে প্রাথমিকভাবে শো-কজ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক




