রাজারহাটে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকেট বরাদ্দের দাবিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস অবরোধ করেছে রাজারহাট উপজেলাবাসী ।

কুড়িগ্রামের রাজারহাটে সম্মিলিত ছাত্র জনতার ব্যানারের আয়োজনে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট রেলওয়ে স্টেশনে প্রায় সাড়ে তিনঘণ্টা আটকিয়ে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচির সমাপ্তি করেন তারা।
এসময় আগামী একমাসের মধ্যে টিকেট সহ যাত্রা বিরতির প্রস্তাবের আশ্বস্ত প্রদান করা হয় ।
এতে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,সদস্য একেএম মোস্তফা জামান লেলিন,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক,সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। তবে আজ অবধি রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে আমরা আবারও কর্মসূচী দিতে হয়েছে।আশা করি সংশ্লিষ্ট কতৃপক্ষ আমাদের দাবী মেনে নেবে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস






