আপন মা ভাইদেরকে সৎ বানিয়ে মামলা দেওয়ার অভিযোগ আপন মেয়ের বিরুদ্ধে

মাদারীপুর রাজৈরে মাদকাসক্ত স্বামীকে খুশি করতে মারধরের অভিযোগ এনে আপন তিন ভাইসহ মাকে সৎ মা ভাই বানিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে মিতু আক্তারের বিরুদ্ধে। এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এ ঘটনার মা মিতু আক্তারের বিচার চেয়েছেন তার নিজ ছেলে এলাকাবাসী ও স্বজনরা।
ভুক্তভোগী পরিবার মামলার সূত্রে জানা যায়,
রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের বেল্লাল মাতুব্বরের মেয়ে মিতু আক্তারের সাথে একই গ্রামের আবদুল রব মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকেই নেশার টাকার জন্য মারধর করত মিতুকে।এজন্য মাদকাসক্ত স্বামীর সাথে তেমন কোন সম্পর্ক না থাকায় মিতু আক্তার রয়েছেন বাবা মার কাছে।এদিকে মিতু আক্তারের ঘরে আকাশ মোল্লা নামের নয় বছরের একটি শিশু সন্তান রয়েছে। আকাশ জন্মের পর থেকেই তার বাবাকে দেখিনি। হঠাৎ মিতু ও স্বামীর সুসম্পর্ক গড়ে উঠলে মিতু তার ছেলেসহ চলে যায় তার স্বামীর বাড়ি। পরে ছেলে তার বাপের বাড়ি থাকতে না চাইলে ছেলেক মারধর করেন মা মিতু আক্তার ও তার বাপ সোহেল মোল্লা।পরে সেখান থেকে কোনমতে ছেলে পালিয়ে আসে তার নানি বাড়িতে।মা তার ছেলেকে নিতে আসলে যাইতেছে না চাওয়ায় গত ১২ নভেম্বর স্বামীর কথামতো মিতু নিজের মাথা নিজেই বেলেট দিয়ে কেটে উল্টো মাদারীপুর আদালতে আপন ভাই মাকে সৎ বানিয়ে তাদের নামে মিথ্যা মামলা দেন।
স্থানীয় গাউছ-উর রহমান, রুবেল, আলামিন জানান,এখানে কোন মারামারি হয়নি। মিতু তার ছেলেকে নিতে আইছে ছেলে যেতে না চাওয়ায় মিতু তার মা ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।আমরা এর কঠোর বিচার চাই প্রশাসনের কাছে।
মিতুর মা রিলি বেগম বলেন, আমি তাকে দশ মাস দশ দিন পেটে ধরছি সে কিভাবে আমাকে সৎ বানাইলো মিথ্যা মামলা দিল আমি এই মেয়ের বিচার চাই।
মিতুর ছেলে আকাশ মোল্লা বলেন,আমার বাবা একজন নেশাগ্রস্ত। আমি আমার বাবারে জন্মের পর থেকে দেখিনি। আমার মা হঠাৎ করে আমাদের বাড়িতে আমারে নিয়ে গেলে আমি সেখানে না থাকতে চাইলে আমার মা এবং বাবা মারধর করে। তারা আমার নানী নানা ও মামাদের নামে মিথ্যা মামলা দিছে আমি আমার মার এবং বাপের বিচার চাই।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত মিতু আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান,বলেন এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। আদালতে মামলা হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। আদালত থেকে এ বিষয় কোন নোটিশ আসেনি।নোটিশ আসলে বিষয়টা খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




