ছোট্ট তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল


প্রকাশিত: ১১:১৬ ৩১ অক্টোবর ২০২৫
মাত্র আট বছর বয়সী শিশু আবু তাছিন—জীবনের শুরুতেই এক ভয়াবহ মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। জন্মের পর থেকেই ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তাছিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আচরণ আরও ভয়াবহ রূপ নেয়। নিজের শরীর নিজেই আঘাত করার প্রবণতায় তার দুই হাত-পা বেঁধে রাখতেই হয় বাবা-মায়ের।
তাছিনের বাবা নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার রিকশাচালক সুজন মিয়া ও মা গার্মেন্টস কর্মী তাসলিমা বেগম। আর্থিক অনটনে জর্জরিত পরিবারটি দীর্ঘদিন ধরে সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারছে না। ফলে তাছিনের অসুস্থতা আরও বেড়ে যায়। ডাক্তাররা জানিয়েছেন, সঠিক চিকিৎসা ও নিয়মিত পরিচর্যা পেলে শিশুটি সুস্থ হতে পারে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছিল তার পরিবারে।
সম্প্রতি তাছিনকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নজরে আসে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। বিষয়টি জানার পর তিনি মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তিনি তাছিনের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “একটি শিশু কখনোই শৃঙ্খলিত জীবনে থাকতে পারে না। তাছিন যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই দায়িত্ব আমি নিচ্ছি।”
তার এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ব্যারিস্টার কায়সার কামালের সহানুভূতি ও সহযোগিতায় ছোট্ট তাছিনের জীবনে আবারও নতুন আলো ফিরে আসবে, অন্য শিশুদের মতো সেও ফিরে পাবে মুক্ত, স্বাভাবিক জীবনের ছোঁয়া।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- আর্জেন্টিনায় ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব
- ১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা সুইস ব্যাংকে; বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- বিয়ের পর ৩৫ লাখ টাকায় ফ্ল্যাট হারানোর অভিযোগ ব্যাংক কর্মকর্তার
- মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা
- ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’ ট্রেন্ডে শাকিব খানের যুক্ত হওয়ায় নতুন উন্মাদনা


