পঞ্চগড়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ০৬:৪৪ ৫ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড় জেলায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করেন পঞ্চগড় জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৮৭০ সাল থেকে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা দিয়ে আসছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য প্রদানকারী কর্মকর্তা, জন্ম-মৃত্যু নিবন্ধনের অথরাইজড পার্সন এবং ইউপির ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে যৌথ স্বাক্ষরকারী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তারা।
এতে আরও বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকরির বিধিমালা, ২০১১ অনুসারে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) হলেও বর্তমানে তারা বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেডে কর্মরত। বিধিমালার ১৩ নং নিয়ম অনুযায়ী পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির সুযোগ থাকলেও কোন পদটি পদোন্নতির ধাপ হিসেবে বিবেচিত হবে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।
স্মারকলিপিতে এ অবসান ঘটিয়ে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন এবং স্পষ্ট পদোন্নতি কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু। এ সময় পঞ্চগড় জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির সভাপতি আলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলুর, কামরুজ্জামান, খলিলুর রহমান মামুন, নুরজাহান বেগম, রবিউল হকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ঢাকায় আসছেন অনুপম রায়, উন্মুক্ত হলো ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টের টিকিট
- রপ্তানিতে নতুন সুযোগ, বিদেশি ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এসএসএফে নিয়োগ, আবেদন ৫ জুলাই পর্যন্ত
- গোলের পর হাতজোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ তারকা, কারণ জানলে অবাক হবেন
- সম্পত্তি নিয়ে বিরোধ: মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে কারাগারে
- শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আনছে যুক্তরাজ্য
- তামাক ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- মাদরাসার সরকারি চাল বিতর্কে মুখ খুলল জামায়াত
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি, সঙ্গে মিলল ৭ পাসপোর্ট
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- হটস্পট ৩০ উপজেলায় কমছে হাম সংক্রমণ, টিকাদানে মিলছে ইতিবাচক ফল



