আচরণবিধি মানতে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন জামায়াত প্রার্থী শিশির মনির


প্রকাশিত: ০৯:৫২ ১২ ডিসেম্বর ২০২৫
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আইন মেনে চলার বিরল উদাহরণ সৃষ্টি করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব ধরনের প্রচার সামগ্রী নামানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিজ হাতেই নিজের পোস্টার ছিঁড়ে ফেলেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌর এলাকায় নিজের লাগানো পোস্টারগুলো তিনি স্বেচ্ছায় সরিয়ে ফেলেন। শুধু তাই নয়, তার নির্বাচনী এলাকার দুই থানাজুড়ে যেখানে যেখানে পোস্টার, ব্যানার বা প্রচার সামগ্রী লাগানো হয়েছে—সবই অপসারণের নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের।
শিশির মনির বলেন, “এটা নতুন আইন এবং বাংলাদেশে নির্বাচন নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। তাই আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা নিজের পোস্টার নিজেরাই নামিয়ে ফেলছি। শুধু এখানে নয়, পুরো এলাকায় যেখানে যেখানে প্রচার সামগ্রী আছে, দায়িত্ব নিয়ে সরিয়ে ফেলছি।”
তিনি আরও বলেন, “আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। আমরা যদি আইন মানি, দেশও সঠিক পথে চলবে। আর আইন না মানলে দেশকে ঠিক করা কঠিন হয়ে যাবে।”
এ ঘটনাকে স্থানীয়রা নির্বাচনী পরিবেশে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনেকেই বলেছেন, আচরণবিধি মানতে এভাবে প্রার্থীদের নিজ উদ্যোগ নেওয়া নির্বাচনকে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে সহায়ক হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



