তেতুলিয়ায় ভিক্ষাবৃত্তি থেকে স্বনির্ভরতার পথে ১০ পরিবার, বিকল্প কর্মসংস্থানে উপকরণ বিতরণ


প্রকাশিত: ০৫:৪২ ২৬ ডিসেম্বর ২০২৫
তেতুলিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় তেতুলিয়ায় উপকারভোগীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তেতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি মানবিক ও টেকসই উদ্যোগ, যা উপকারভোগীদের সম্মানজনক জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম ফারুক, রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক হেলাল উদ্দিন ভুইঞা, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিন্দ্য কুমার রায়, তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এই কর্মসূচির আওতায় তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকার মোট ১০ জন উপকারভোগীর মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপকারভোগীরা হলেন—বাংলাবান্দা ফুটকিবাড়ীর হাজেরা খাতুন, দেবনগর মাগুমারীর গিয়াজ উদ্দিন, দেবনগর দেবুপাড়ার নুরুল ইসলাম, বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের আবু হাসান, শালবাহান গুচ্ছ গ্রামের খতেজা, ভজনপুর বগুলাহাগীর রিয়াজুল ইসলাম, ভজনপুর ভেলুপাড়ার মোছাঃ মশিরন, দেবনগর বাংলা চণ্ডীর মো. নোসিম উদ্দিনসহ অন্যান্যরা।
উপকারভোগীদের প্রত্যেককে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামালসহ মোট ৫টি দোকানঘর এবং ব্যাটারি চালিত ভ্যানগাড়ি প্রদান করা হয়। এতে তারা ছোট ব্যবসা বা ভ্যানচালিত কার্যক্রমের মাধ্যমে আয় করার সুযোগ পাবেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এই সহায়তার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানজনক জীবিকা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



