দড়ি বেয়ে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই


প্রকাশিত: ১২:২৬ ৬ এপ্রিল ২০২৬
নাটোরের বড়াইগ্রামে দড়ি ও বাঁশ ধরে মসজিদে যাতায়াত করা ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি Baraigram Upazila-এর নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা যায়, প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা। এরপরও জীবন থেমে থাকেনি। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি হজ পালন করেন এবং দেশে ফিরে নিজ গ্রামে একটি মসজিদ নির্মাণ করেন। পরে সেই মসজিদেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
তবে অন্ধত্বের কারণে মসজিদে যাতায়াত ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই বাধাও জয় করেন তিনি। পরিবারের সহায়তায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ টাঙানো হয়। সেই দড়ি ও বাঁশ ধরেই প্রতিদিন নিয়মিত মসজিদে গিয়ে আজান দিতেন এই ধর্মপ্রাণ মানুষটি।
প্রথমদিকে ছেলে ও নাতিরা তাকে পথ চিনিয়ে দিলেও অল্প সময়ের মধ্যেই নিজেই অভ্যস্ত হয়ে ওঠেন। এরপর আর কারও সহায়তা ছাড়াই নিজের দায়িত্ব পালন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ গভীর শোক প্রকাশ করে বলেন, অন্ধ হয়েও ধর্মের পথে মানুষের দিশা দেখাতে তার নিষ্ঠা ও পরিশ্রম সত্যিই বিরল ও অনুকরণীয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



