সুস্থ হয়ে বাড়ি ফিরতেই সম্পত্তি নিয়ে নতুন ঝামেলায় সাইফ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৪৭ ২২ জানুয়ারী ২০২৫
বর্তমানে অভিনেতা সাইফ আলী খান এবং তার পরিবারের জন্য সময়টি মোটেই ভালো যাচ্ছে না। ক'দিন আগে, সাইফ নিজের বাড়িতে হামলার শিকার হয়েছিলেন এবং ৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, তিনি বাড়ি ফিরেছেন। তবে, তার বাড়ি ফিরতেই নতুন একটি সমস্যা দেখা দিয়েছে।
মধ্যপ্রদেশে পতৌদি পরিবারের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি এখন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। সম্প্রতি, আদালত ওই সম্পত্তির উপর থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে, যার ফলে সাইফের পরিবার বিপুল পরিমাণ সম্পত্তি হারাতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালে এই সম্পত্তির অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে, সম্প্রতি রাজ্যের হাই কোর্ট তা তুলে নিয়েছে। বিচারপতি বিবেক আগরওয়াল জানিয়ে দেন, ২০১৭ সালের সংশোধিত শত্রু সম্পত্তি আইনে কেন্দ্র ৩০ দিনের মধ্যে ওই সম্পত্তির দাবি করতে পারে।
২০২৪ সালের ১৩ ডিসেম্বর, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পতৌদি পরিবারকে তাদের বক্তব্য পেশ করতে বলেছিল। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা, তা স্পষ্ট নয়। ভোপালের জেলা প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না।
২০১৫ সালে মুম্বাইতে অবস্থিত শত্রু সম্পত্তি সংক্রান্ত দপ্তর ঘোষণা করেছিল যে, ভোপালের নবাবের জমি সরকারি সম্পত্তি। এর পরই, পতৌদি পরিবার আইনের দ্বারস্থ হয় এবং দাবি করে যে, ভোপাল ও রাইসেনে অবস্থিত ফ্ল্যাগ স্টাফ হাউস, আহমেদাবাদ প্যালেস, রাইসেনের কোঠি ও তার সংলগ্ন জঙ্গল তাদের সম্পত্তি। তবে, শত্রু সম্পত্তি আইনের কারণে এখন এসব সম্পত্তি হাতছাড়া হতে পারে তাদের।
২০১৯ সালে, আদালত জানায় যে, সাজিদা সুলতান ওই সম্পত্তির বৈধ উত্তরসূরি এবং তার নাতি সাইফ আলী খানের অংশ রয়েছে। তবে, আবিদা পাকিস্তানে চলে যাওয়ার পর, সরকার এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে। এবার, স্থগিতাদেশ তুলে নেওয়ার পর, এই সম্পত্তির অধিকার নিয়ে নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




