কেন গান ছাড়ার সিদ্ধান্ত নিলেন তাহসান ?


প্রকাশিত: ০৩:৩৭ ২২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান হঠাৎ করেই সংগীতজীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আড়াই দশক ধরে মঞ্চ মাতানো এ তারকা রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে সরাসরি ভক্তদের সামনে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান।
মঞ্চে দাঁড়িয়ে তাহসান বলেন, “অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। ধীরে ধীরে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা স্বাভাবিক। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে। এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—‘দূরে তুমি দাঁড়িয়ে’—তখন সেটা কেমন দেখায়!”
তাঁর এই ঘোষণা শুনে হলজুড়ে হতবাক নীরবতা নেমে আসে। অনেক ভক্ত তখনই কান্নায় ভেঙে পড়েন। তবুও তাহসান নিজ সিদ্ধান্তে অটল থেকে গান পরিবেশন চালিয়ে যান। পরদিন সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, “একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।”
২৫ বছরের সংগীত ক্যারিয়ারজুড়ে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তাহসান। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ট্যুরে আছেন। ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি ও মেলবোর্নের কনসার্টে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি। দর্শকদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন তাঁর জনপ্রিয় গানগুলো। তবে মেলবোর্নের কনসার্টেই প্রথম ভক্তদের জানালেন সংগীত থেকে ধীরে ধীরে সরে যাওয়ার ইঙ্গিত। পার্থ শহরে হতে যাওয়া কনসার্টকে তিনি তাঁর শেষ ট্যুরের অংশ হিসেবে উল্লেখ করেছেন।
তাহসান মনে করেন, সংগীত তাঁর কাছে সবসময় আবেগের জায়গা হলেও বয়স, সময় ও জীবনের অগ্রাধিকার তাঁকে নতুন করে ভাবিয়েছে। বিশেষ করে মেয়ের বড় হয়ে ওঠা তাঁকে জীবনের প্রতি অন্যরকম দায়িত্বশীল করে তুলেছে। তাই এখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়িয়ে ব্যক্তিগত জীবনে বেশি সময় দিতে চান।
তাহসানের ক্যারিয়ারের শুরু ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে। ১৯৯৮ সালে ব্যান্ডটির যাত্রা শুরু হয়, আর ২০০২ সালে তাদের প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’ মুক্তি পায়। অ্যালবামের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় তরুণদের মাঝে। সেখান থেকেই শুরু হয় তাহসানের দীর্ঘ সংগীতযাত্রা, যা আজকের দিনে এসে শেষ টুরের ঘোষণা দিয়ে ভক্তদের কাঁদিয়েছে।
তাহসানের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। কেউ লিখেছেন, “আমরা প্রস্তুত নই তাঁকে বিদায় জানানোর জন্য।” আবার কেউ কেউ আশায় বুক বেঁধেছেন, কিছুদিন বিরতি নিয়ে হয়তো আবার ফিরবেন তিনি। তবে তাহসান প্রথম আলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত গানে ফেরার কোনো পরিকল্পনা নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




