এশিয়ার সাত দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা


প্রকাশিত: ১২:২২ ১৪ অক্টোবর ২০২৪
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি প্রকাশিত এক ডকুমেন্টারিতে ইহুদি রাষ্ট্রের সীমানা বিস্তারের একটি পরিকল্পনা তুলে ধরেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ডকুমেন্টারিটি ফ্রান্স-জার্মান ভিত্তিক নিউজ ম্যাগাজিন আর্টে রিপোর্টেজ থেকে নির্মিত ‘ইন ইসরায়েল : মিনিস্টারস অব শিরোনামে মুক্তি পেয়েছে। এতে তিনি ইসরায়েলের ভবিষ্যত সীমানা জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্মোট্রিচ আরও দাবি করেছেন, ইসরায়েলি রাষ্ট্র ভবিষ্যতে ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি লেবানন, জর্ডান, মিসর, সৌদি আরব, ইরাক ও সিরিয়ার বিশাল অংশ অন্তর্ভুক্ত করতে পারে।
স্মোট্রিচের এ মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার জন্ম দিয়েছে। তিনি ডকুমেন্টারিতে বলেন, ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে, যার সীমানা মিসরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে।
'বৃহত্তর ইসরায়েল' মতবাদটি মূলত জায়নিস্ট ইহুদিদের দাবি, যেখানে তাদের পবিত্র বাইবেলে বর্ণিত ভূমির অংশ হিসেবে মিসর, জর্ডান, লেবানন, ইরাক, সৌদি আরবসহ সিরিয়ার বিশাল অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও একই মতবাদকে সমর্থন করেছেন ডকুমেন্টারিটিতে।
ইসরায়েলি সাংবাদিক ওদেদ ইয়েনন এই মতবাদের সমর্থনে বলেন, ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইসরায়েল লেবানন, সিরিয়া, জর্ডান, মিসর, ইরাক এবং সৌদি আরবের বিশাল অংশ নিয়ে গঠিত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




