অ্যাঞ্জেলিনা জোলির এক কথায় কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র!


প্রকাশিত: ০৪:২১ ২২ সেপ্টেম্বর ২০২৫
স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নতুন সিনেমা ‘কুত্যুর’-এর প্রিমিয়ারে হাজির হয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।
জোলি বলেন, “আমি এখন আর নিজের দেশকে চিনতে পারি না”। তিনি যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতার ওপর হুমকি এবং মানুষদের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিগত প্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে, সেটি ভয়ংকরভাবে বিপজ্জনক।”
একজন শিল্পী ও নাগরিক হিসেবে তার সবচেয়ে বড় ভয় সম্পর্কে প্রশ্ন করা হলে জোলি জানান, “আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন আমি আমার দেশকে চিনতে পারছি না। আমরা সবাই একসঙ্গে এক কঠিন সময় পার করছি। মেপে কথা বলতে হবে। কারণ, সময়টা কেবল মার্কিনদের নয়, আমাদের সবার জন্যই অন্ধকারাচ্ছন্ন।”
সিনেমা ‘কুত্যুর’-এর গল্প এক মার্কিন নারী চলচ্চিত্র পরিচালকের ওপর কেন্দ্রীভূত, যিনি প্যারিসের ফ্যাশন দুনিয়ায় নিজের অবস্থান তৈরির লড়াই করছেন। জীবনের অন্ধকার মুহূর্তের মধ্যে তিনি নিজেকে এবং নিজের স্বপ্নকে পুনর্নির্মাণের চেষ্টা করেন। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি পরিচালক অ্যালিস ভিনোকু এবং এর প্রথম প্রিমিয়ার হয় ৭ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে।
সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে উপস্থিতি এবং দেশপ্রেম নিয়ে জোলির মন্তব্য যুক্তরাষ্ট্রের বিনোদন ও সামাজিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তাঁর এই উক্তি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বিভাজনের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




