ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন


প্রকাশিত: ০১:৪১ ২১ এপ্রিল ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করতে গিয়ে সাবেক মার্কিন সেনাসহ অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২০ এপ্রিল) ক্যানন হাউস অফিস ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম The Hill।
প্রবীণ সেনা সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরা। বিক্ষোভ চলাকালে ইউএস ক্যাপিটল পুলিশ অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিও রয়েছেন।
বিক্ষোভকারীরা ক্যানন ভবনের রোটান্ডায় সমবেত হয়ে মার্কিন হামলায় নিহত ইরানিদের স্মরণে লাল টিউলিপ ফুল হাতে নীরবতা পালন করেন। এ সময় তাদের হাতে ‘ইরান যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা একটি প্রতীকী পতাকা ভাঁজ করার অনুষ্ঠান পরিচালনা করছেন। এর মাধ্যমে তারা চলমান যুদ্ধে নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানান এবং যুদ্ধবিরোধী স্লোগান দেন।
একপর্যায়ে ক্যাপিটল পুলিশ বিক্ষোভকারীদের আটক করে হাত বেঁধে ভবন থেকে সরিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে এ নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রতিবাদ আরও জোরদার হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




