রহস্য ও আতঙ্কের কেন্দ্রবিন্দু, ৮৭৫ বছরের পুরোনো ভুতুড়ে বাড়ি ‘দ্য র্যাম ইন’!


প্রকাশিত: ১২:২২ ৬ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বজুড়ে অদ্ভুত ও অস্বাভাবিক বাড়ির অভাব নেই। কোথাও শপিং মলের ছাদে বিলাসবহুল ভিলা, কোথাও আবার লেগো ইট দিয়ে গড়া সম্পূর্ণ একটি বাড়ি। তবে এসব কৌতূহলোদ্দীপক স্থাপনার বাইরে ইংল্যান্ডে রয়েছে এমন এক বাড়ি, যেটিকে বলা হয় দেশটির সবচেয়ে ভুতুড়ে বাড়ি।
চীনের হুনান প্রদেশের হেঙ্গইয়াং শহরে ২০০৯ সালে এক ডেভেলপার শপিং মলের ছাদে বানিয়ে ফেলেন ২৫টি বিলাসবহুল ভিলা। প্রায় ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি এই ভিলাগুলোর সরকারি অনুমতি না থাকায় প্রথমে সেগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তবে পরে শর্ত দেওয়া হয়—এগুলো বিক্রি না করলে থাকতে পারবে। বর্তমানে এসব ভিলা ব্যবহার করা হচ্ছে অভিবাসী শ্রমিকদের অস্থায়ী বাসস্থান হিসেবে।
যুক্তরাজ্যের সারে অঞ্চলের বাসিন্দা জেমস মে ২০০৯ সালে নিজের শখ থেকেই বানান এক অভিনব বাড়ি। প্রায় ৩৩ লাখ লেগো ইট দিয়ে নির্মিত এই বাড়িতে ছিল টয়লেট, শাওয়ার, সিঁড়ি, এমনকি বিছানাও। প্রায় এক হাজার স্বেচ্ছাসেবীর সহায়তায় তৈরি হলেও খরচ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বাড়িটি ভেঙে ফেলতে হয়।
তবে এসব কৌতূহল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের ওটন-আন্ডার-এজে অবস্থিত ‘দ্য র্যাম ইন’। বাড়িটির বয়স প্রায় ৮৭৫ বছর। ১১৪৫ খ্রিষ্টাব্দে নির্মিত এই বাড়ি প্রথমে ছিল গির্জা নির্মাণে শ্রমিকদের আবাস। পরে এটি হয়ে ওঠে পাদরির বাসভবন, তারপর সরাইখানা।
কথিত আছে, বাড়িটি তৈরি হয়েছে এক প্রাচীন গোরস্থানের ওপর। অনেক অতিথি সেখানে শিশুদের হাসি ও কান্নার শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। কেউ দেখেছেন অদ্ভুত ছায়ামূর্তি, কেউ আবার অনুভব করেছেন ইনকিউবাস নামের অশরীরী দানবের উপস্থিতি।
১৯৪৮ সালে জন হামফ্রিজ বাড়িটি কিনে নেন এবং অতিথিশালা চালু করেন। বর্তমানে তাঁর মেয়ে এই ভুতুড়ে অতিথিশালাটি পরিচালনা করছেন।
ইংল্যান্ডের নানা রহস্যময় কাহিনি ও ভূতুড়ে গল্পে ‘দ্য র্যাম ইন’ এখনো শিহরণ জাগানো এক নাম।
বিজ্ঞাপন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু