চার উপদেষ্টাকে নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:১৮ ১২ ফেব্রুয়ারী ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত গোপন বন্দীশালা পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩-এর ভেতরের সেলগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
"আমরা দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়ে আসছি। আজকের পরিদর্শন তদন্তের ক্ষেত্রে বড় অগ্রগতি।"
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, অধ্যাপক ইউনূস ‘আয়নাঘর’-এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন। সেখানে তদন্ত কমিশনের সদস্য এবং কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।
গত ১৯ জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুরোধ জানায়। এরই ধারাবাহিকতায় আজকের পরিদর্শন অনুষ্ঠিত হলো।
সরকারের গঠিত এই কমিশন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করছে। ৪৫ কর্মদিবসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে হবে।
"গুমের ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। আশা করি, তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে।" গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর নির্যাতন চালিয়ে ‘আয়নাঘর’-এ আটকে রাখা হতো।
বিএনপির দাবি, ২০১০ সাল থেকে ২০২৩ পর্যন্ত অন্তত ১ হাজার ২৪ জনকে গুম করা হয়েছে, যার মধ্যে ৭৮১ জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে ১৫৭ জনের কোনো খোঁজ নেই।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটি
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- সুদের টাকার বিরোধে ৬ মাসের শিশু অপহরণ, ৪৮ ঘণ্টা পর র্যাব-পুলিশের অভিযানে উদ্ধার
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে



