বিএনপির বহিষ্কৃত নেতারাও রাজনীতিতে সরব! স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে তোলপাড়


প্রকাশিত: ০৫:২১ ২৪ অক্টোবর ২০২৫
বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা ফের রাজনৈতিক কর্মকাণ্ডে সরব হয়ে উঠেছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও সমালোচনা।
গত ১৯ অক্টোবর পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিকে স্বাগত জানাতে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় আয়োজিত মিছিলে বহিষ্কৃত ছাত্র নেতা চাকলাদার গোলাম সরোয়ারকে অগ্রভাগে দেখা যায়।
এর আগে ৫ আগস্টের পর দোকানপাটে হামলা ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা জিএম ওলিউর রহমান তাঁর সদস্য পদ নবায়ন করে ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে দলীয় মহলে চলছে ব্যাপক আলোচনা ও ব্যঙ্গ।
দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন শরীফ, স্বেচ্ছাসেবক দলের জিএম ওলিউর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ারকে বহিষ্কার করা হয়। তবু সাম্প্রতিক মিছিল-সমাবেশে তাঁদের অংশ নিতে দেখা যাচ্ছে।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি স্বীকার করেছেন, “কিছু অনিয়ম হচ্ছে, তবে সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা করছি। বিষয়টি কঠোরভাবে দেখা হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা বলেন, “বহিষ্কৃতদের বিষয়ে জেলা নেতাদের সঙ্গে কথা বলব।”
দলীয় শৃঙ্খলার এমন ভঙ্গ ও বহিষ্কৃত নেতাদের সরব উপস্থিতি বিএনপির ভেতরে নতুন করে প্রশ্ন তুলেছে—দলে কি এখন ‘বহিষ্কার’-এর কার্যকারিতা টিকে আছে?
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




