আশুলিয়া-জামগড়ায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ


প্রকাশিত: ০৩:২১ ৩১ অক্টোবর ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট বা প্রহসনের নির্বাচন মানা হবে না—এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া ও জামগড়া এলাকায় উদযাপিত হলো বিএনপির ধারাবাহিক কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদল ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে।
দুপুরে অনুষ্ঠিত কর্মসূচির নেতৃত্ব দেন জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভ, ছাত্রদল নেতা জনি দেওয়ান, সানোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তৃতার সময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নতুন পরিকল্পনা শুরু হয়েছে। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল থাকবে।”
কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন—
“গণভোট মানি না, ভোট চাই ধানের শীষে!”
“ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ”
“তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ!”
এ সময় ছাত্রদলের কর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পথচারী, দোকানী ও স্থানীয়দের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেওয়া হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ঢাকায় আসছেন অনুপম রায়, উন্মুক্ত হলো ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টের টিকিট
- রপ্তানিতে নতুন সুযোগ, বিদেশি ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এসএসএফে নিয়োগ, আবেদন ৫ জুলাই পর্যন্ত
- গোলের পর হাতজোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ তারকা, কারণ জানলে অবাক হবেন
- সম্পত্তি নিয়ে বিরোধ: মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে কারাগারে
- শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আনছে যুক্তরাজ্য
- তামাক ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- মাদরাসার সরকারি চাল বিতর্কে মুখ খুলল জামায়াত
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি, সঙ্গে মিলল ৭ পাসপোর্ট
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- হটস্পট ৩০ উপজেলায় কমছে হাম সংক্রমণ, টিকাদানে মিলছে ইতিবাচক ফল





