সাভারে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগে ব্যাপক সাড়া


প্রকাশিত: ০৬:৫৩ ১৫ নভেম্বর ২০২৫
সাভারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি চালিয়েছে সাভার থানা ছাত্রদল। একই সঙ্গে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
শনিবার ঢাকা–আরিচা সড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হয়। নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। প্রচারণার কাফেলা সাভার বাসস্ট্যান্ড হয়ে চাঁপাইন এলাকায় পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রচারণার কার্যক্রম শেষ হয়।
গণসংযোগ চলাকালে ছাত্রদল নেতারা ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফার মূল ভাবনা তুলে ধরেন। তারা বলেন,
“রাষ্ট্র মেরামতের এ আন্দোলন রাজনৈতিক কোনো দলের স্বার্থে নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”
সমাবেশে সুজন সিকদার বলেন,
“নবীন-প্রবীণ মিলেমিশে ভোট দিব ধানের শীষে— এটাই আমাদের অঙ্গীকার। দেশ বাঁচাতে এবং ভঙ্গুর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। ধানের শীষই পারে সেই পথ দেখাতে।”
তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই কাঠামোগত পরিবর্তন ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
প্রচারণা চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিজয়ের জন্য সবার কাছে ভোট চান। এলাকাজুড়ে প্রচারণাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের উপস্থিতি ও সাড়া ছিল উল্লেখযোগ্য।
ছাত্রদল নেতাদের প্রত্যয়—
“জনগণের সাথে থেকেই পরিবর্তনের আলো জ্বালাবে ধানের শীষ।”
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





