হাভার্টজের সন্তান হত্যার হুমকিদাতাকে খুঁজছে আর্সেনাল !

ছবি ; সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৮ ১৪ জানুয়ারী ২০২৫
এফএ কাপের তৃতীয় রাউন্ডে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ড্র করার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হার মানতে হয় আর্সেনালকে। এই ম্যাচে গোল মিস এবং টাইব্রেকারে শট ব্যর্থ করায় সমালোচনার মুখে পড়েছেন আর্সেনালের জার্মান তারকা কাই হাভার্টজ। তবে সমালোচনার মাত্রা ছাড়িয়ে যায়, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাভার্টজের অনাগত সন্তান হত্যার হুমকি দেয়া হয়।
হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ, যিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, ইনস্টাগ্রামে দুটি হুমকি বার্তা শেয়ার করেন। সেই বার্তাগুলোতে তাদের বাসায় এসে সন্তান হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় সোফিয়া স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কেউ যদি এমন বার্তাকে স্বাভাবিক মনে করেন, তবে তা আমার জন্য বিশাল ধাক্কা। আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।”
ঘটনার তদন্তে ইতিমধ্যেই আর্সেনাল ক্লাব সক্রিয় ভূমিকা নিয়েছে। সাইবার নিরাপত্তা এবং ডাটা টেকনোলজি কোম্পানি সাইনিফাই-এর সহযোগিতায় দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। আর্সেনাল কর্তৃপক্ষ এই ধরনের আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এমন ঘটনায় ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রতি সম্মান ও মানবিক আচরণের গুরুত্ব আরও একবার সামনে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




