অভিশপ্ত গোল! রামসি কি ফুটবলার, নাকি মৃত্যু দূত?


প্রকাশিত: ১১:৪৪ ৬ সেপ্টেম্বর ২০২৫
ফুটবলের মাঠে অ্যারন রামসি মানেই ভরসা, দারুণ খেলায় তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। কিন্তু তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ংকর কাকতাল—যা শুনলে অনেকেই আঁতকে ওঠেন। সেটিই হলো “রামসি অভিশাপ”।
কথিত আছে, রামসি যখনই গোল করেন, অল্প সময়ের মধ্যেই মারা যান কোনো না কোনো বিখ্যাত ব্যক্তি। বিষয়টা নিছকই কাকতাল হলেও ঘটনাগুলো এতবার মিলে গেছে যে, ভক্তরা এটিকে এক ধরনের রহস্য বলেই মানতে শুরু করেছেন।
সেই রহস্য আবারও সামনে এসেছে। গত সোমবার মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের হয়ে নিজের প্রথম গোল করেন রামসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে করা গোলেই দল জয় পায় ১–০ ব্যবধানে। গোলের আনন্দ তখনও শেষ হয়নি, এর তিন দিন পরই পৃথিবী হারাল এক মহারথীকে—ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ও আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
এই ঘটনাই আবারও সরগরম করেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ লিখেছেন, “২০২৫ সালে রামসি অভিশাপের প্রথম শিকার জর্জিও আরমানি।” আবার কেউ মজা করে বলেছেন, “রামসি হয় অবসর নিন, নয়তো গোল করা বন্ধ করুন।”
রামসি অভিশাপের শুরুটা ২০১১ সালে। আর্সেনালের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করার পরদিনই মার্কিন সেনাদের অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর একে একে স্টিভ জবস, মুয়াম্মার গাদ্দাফি, হুইটনি হিউস্টন, পল ওয়াকার, রবিন উইলিয়ামস, ডেভিড বোয়ি, রজার মুর, অলিভিয়া নিউটন-জনসহ বহু নামী মানুষের মৃত্যু রামসির গোলের অল্প সময়ের মধ্যেই ঘটে গেছে।
এখন পর্যন্ত ক্লাব ফুটবলে রামসির গোল সংখ্যা ৭৮, আর জাতীয় দল ওয়েলসের হয়ে করেছেন ২১ গোল। কিন্তু গোলের আনন্দের চেয়েও বেশি আলোচনায় থাকছে এই ‘অভিশাপ’।
ভক্তদের ভাষায়—
“শান্তিতে ঘুমান জর্জিও আরমানি। ২০২৫ সালে আপনি রামসি অভিশাপের প্রথম শিকার।” প্রিয় রামসি, দয়া করে গোল করা ছেড়ে দিন!
রামসি নিজে এ নিয়ে কিছু না বললেও, রহস্যময় এই কাকতাল আজও তাঁকে ঘিরে আছে। মাঠে তিনি যতটা ফুটবলার, ভক্তদের চোখে ততটাই রহস্যময় এক “মৃত্যু দূত”!
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




