২০২৬ বিশ্বকাপের মাস্কট প্রকাশিত! এবারে থাকছে মেপল, জায়ু ও ক্লাচ


প্রকাশিত: ১২:৩১ ২৭ সেপ্টেম্বর ২০২৫
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য তিনটি মাসকট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ফিফা। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত মাসকটগুলো আয়োজনক তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রতিনিধিত্ব করবে।
মাসকটগুলো হলো ক্লাচ, মেপল ও জায়ু। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্লাচ একটি শক্তিশালী ঈগল। কানাডার প্রতিনিধি মেপল চমৎকার মুজ এবং মেক্সিকোর জঙ্গল থেকে আগত জায়ু একটি জাগুয়ার। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, “মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম ও একতার প্রতীক, ঠিক যেমন বিশ্বকাপ নিজেই।” ফিফার মতে, এই তিন মাসকটই তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলে।
মাসকটগুলোর বৈশিষ্ট্যও আলাদা। মেপল কানাডার সব প্রদেশে ঘুরে মানুষের সঙ্গে মিশে দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরছে এবং গোলকিপার হিসেবে খেলবে। জায়ু মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গলে জন্মানো জাগুয়ার, যা নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে মেক্সিকান সংস্কৃতি প্রচার করে এবং স্ট্রাইকার হিসেবে মাঠে তার দক্ষতা দেখাবে। ক্লাচ যুক্তরাষ্ট্রের ঈগল, দেশের বিভিন্ন সংস্কৃতি ও খেলার মুহূর্তকে কৌতূহল ও আশাবাদ দিয়ে গ্রহণ করছে এবং মিডফিল্ডার হিসেবে খেলার স্রোত নিয়ন্ত্রণ করবে। ফিফা জানিয়েছে, এই মাসকটগুলো একতা, বৈচিত্র্য এবং ফুটবলের আবেগকে বিশ্বমঞ্চে পৌঁছে দেবে।
২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায়। ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এই বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল, যা আগের ৩২ দলের ফরম্যাট থেকে বেশি। মোট ১০৪টি ম্যাচ খেলা হবে। এবার ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে হাফটাইম শো।
মাসকটগুলো কেবল ফুটবল খেলাধুলার সঙ্গে সংযুক্ত নয়, বরং প্রতিটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও মানুষের আবেগকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। ফলে ২০২৬ সালের বিশ্বকাপ হবে আরও রঙিন, প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার মঞ্চ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




