বিতর্ক পেরিয়ে ফের বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন এম নাজমুল ইসলাম


প্রকাশিত: ০৩:৫০ ২৫ জানুয়ারী ২০২৬
বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে দায়িত্ব হারানোর মাত্র ১০ দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের দায়িত্বে ফিরলেন পরিচালক এম নাজমুল ইসলাম। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বোর্ডের একটি সূত্র।
বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ বৈঠকে এম নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। ওই সভাতেই তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে তাকে আবার অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়। বিসিবির এক পরিচালক জানান, শৃঙ্খলা বিভাগে দেওয়া লিখিত ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠক শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “এম নাজমুল ইসলামকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, তার জবাব তিনি লিখিতভাবে শৃঙ্খলা বিভাগে জমা দিয়েছেন। শৃঙ্খলা বিভাগ তার ব্যাখ্যা গ্রহণযোগ্য বলে মত দিয়েছে।”
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা মন্তব্যসহ বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। একপর্যায়ে ক্রিকেটারদের পারিশ্রমিক ফেরত দেওয়ার বক্তব্যও আলোচনার জন্ম দেয়। এসব ঘটনায় ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগ দাবি করে।
পরিস্থিতি আরও জটিল হলে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ সব ক্রিকেটার ১৫ জানুয়ারি বিপিএল বয়কটের ঘোষণা দেন। এর পরপরই বিসিবি এম নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
নির্ধারিত সময় পার হওয়ার পর তিনি বিসিবিতে তার ব্যাখ্যা জমা দেন। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সরাসরি কোনো পরিচালককে অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালকের পদ কেবল নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে শূন্য ঘোষণা করা যায়—যেমন মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা।
সব মিলিয়ে সাম্প্রতিক বিতর্কের পর বিসিবির এই সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চুক্তি না করলে ধ্বংস হয়ে যাবে ইরান’
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ




