গাজায় সহিংসতা ও অনাহারে আরও ৭৬ প্রাণ ঝরল, শিশুমৃত্যু বেড়ে ৮৫


প্রকাশিত: ০৯:৫৬ ২৭ জুলাই ২০২৫
গাজায় যেন প্রতিটি দিনই এক নতুন দুঃস্বপ্ন হয়ে উঠছে। বোমার গর্জন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আর দুর্ভিক্ষে নিঃশেষ হয়ে যাওয়া প্রাণ—এই সবকিছুর মাঝে মানুষগুলো কেবল বেঁচে থাকার লড়াই করছে। শনিবার (২৬ জুলাই) দিনভর ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি। হৃদয়বিদারক ব্যাপার হলো, তাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় লাইনে দাঁড়িয়ে—যাদের শেষ আশাটুকুও বোমায় ঝলসে গেল।
এই রক্তাক্ত বাস্তবতায় যোগ হয়েছে অনাহার আর পুষ্টিহীনতার করুণ চিত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরোধের কারণে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। শনিবার অনাহারে মারা গেছেন আরও ৫ জন। যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।
এই নিষ্ঠুর বাস্তবতায় যখন গোটা বিশ্ব চুপচাপ তাকিয়ে, তখন ইসরায়েল বলছে, তারা কিছু ‘বেসামরিক এলাকা ও মানবিক করিডোরে’ সামরিক অভিযান স্থগিত রাখবে রোববার থেকে—যাতে ত্রাণ পৌঁছানো যায়। কিন্তু তারা সুনির্দিষ্টভাবে জানায়নি কোন এলাকায় এই বিরতি কার্যকর হবে।
অন্যদিকে, ত্রাণ না পৌঁছানোর দায় ইসরায়েল ফের চাপিয়েছে জাতিসংঘের ওপর। কিন্তু জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের কাছ থেকে নিরাপদ পথ ও অনুমতি না পাওয়ায় তারা অসহায়। গাজার মানুষদের সাহায্য করতে চাইলেও তারা পারছেন না।
দিন শেষে, গাজার প্রতিটি শিশু, মা, বৃদ্ধ আর তরুণ শুধু একটিই প্রশ্ন করছে—এই নরক থেকে মুক্তি কবে?
আর আমরা? আমরা কেবল সংখ্যায় গুনছি হারিয়ে যাওয়া জীবনগুলো।
সূত্র: আল জাজিরা
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





