• সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির সাথে ইসলামী ব্যাংকের চুক্তি, চালু হবে ই-পেমেন্ট সিস্টেম

ইবির সাথে ইসলামী ব্যাংকের চুক্তি, চালু হবে ই-পেমেন্ট সিস্টেম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার(৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিচারসহ ৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিচারসহ ৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি কর্তৃক হত্যাকান্ডের শিকার শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে হেয় প্রতিপন্ন করা, নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সাজিদ হত্যার দ্রুত বিচার, আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৫ দাবিতে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।